আদর্শ ঢাকা আন্দোলনের আহ্বায়ক অধ্যাপক এমাজ উদ্দীন আহমেদ বলেছেন, জাতীয় স্বার্থে সুষ্ঠু নির্বাচন না করতে পেরে নির্বাচন কমিশন আমাদের আশার প্রদীপ নিভিয়ে দিয়েছে। তাই নির্বাচন বাতিল ও বর্তমান কমিশনের পদত্যাগ করতে হবে।
বুধবার বিকাল ৪টায় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সিটি নির্বাচনকে আবর্জনার সাথে তুলনা করে তিনি আরও বলেন,গতকাল তিন সিটিতে যে ধরনের নির্বাচন হয়েছে তাকে নির্বাচন না বলে প্রহসন বলাই শ্রেয়। স্থানীয় সরকারের এইরকমের জঘন্য নির্বাচন আর হয়েছে বলে আমার জানা নেই।

 

 

এমাজউদ্দীন আহমেদ বলেন,‘বর্তমান নির্বাচন কমিশন নিয়ে কোন রকম ছোট খাট নির্বাচন হওয়া সম্ভব নয়। হলে ন্যায় কিছু হবে না ঝা কিছু হবে অন্যায়।

 

 

তিনি বলেন,আমরা নির্বাচনের মাধ্যমে সংলাপের সম্ভাবনা জাগিয়ে তুলেছিলাম। এ লক্ষে আমরা যখন বেগম খালেদা জিয়ার কাছে প্রস্তাব নিয়ে গিয়েছিলাম তিনি আমাদের ইতিবাচক সারা দিয়েছিলেন।কিন্তু এখন সে পথটাও বন্ধ হয়ে গেলো।’

 

বিএনপির চেয়াপারসনের উপদেষ্টা ও আদর্শ ঢাকা আন্দোলনের সদস্য সচিব শওকত মাহমুদ লিখিত বক্তব্যে বলেন,সিটি নির্বাচনে কমিশনারের ভূমিকা হিমালয় চুম্বি এবং ক্ষমার অযোগ্য। তারা লেভেল প্লেয়িং ফিল্ড দিতে ব্যর্থ হয়েছে,তারা সরকারের নীল নকশা বাস্তবায়নে পালন করেছে আজ্ঞাবহের ভূমিকা।’

 

 

নির্বাচন কমিশন সরকারের মর্জি পূরণ করেছে উল্লেখ করে তিনি বলেন,নির্বাচনের নামে তামাশা করে করে তারা জিতিয়েছে আওয়ামী লীগকে। কিন্তু হারিয়ে দিয়েছে বাংলাদেশের গনতন্ত্রকে।’সেনাবাহিনী মোতায়েন নিয়ে কমিশন যে নাটক করেছে তা একটি ঘৃন্য নজির ছাড়া আর কিছুই নয়।’এখন আমরা এই মুহুত্তে এই নির্বাচনটি বাতিল এবং পুরো নির্বাচন কমিশনের পদত্যাগ দাবী করছি।’

 

 

তিনি আরও বলেন, আমরা কোন রক্তচক্ষুকে ভয় করি না,কোন ফ্যাসিবাদী আচরনকে গ্রহনযোগ্য মনে করি না, আমাদের পূর্ণ বিশ্বাস আছে এদেশের জনগনের প্রতি।’

 

 

সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব শওকত মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি আ ফ ম ইউসুফ হায়দার,ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি আব্দুল হাই শিকদারসহ বিভিন্ন পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএইচ/এমএম