রাজনীতিবিদরা ভূল করতে পারে কিন্তু গণমাধ্যম ভূল করতে পারে না। গণমাধ্যম ভূল করলে গণতন্ত্র শেষ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘ব্যবসা ও অর্থনৈতিক উন্নয়নে সংবাদ মাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ব্যবসায়ীদের জন্য গণমাধ্যম কখনো খলনায়কের ভূমিকায় অবতীর্ণ হয়নি, হবেও না। গণমাধ্যম স্নেহময়ী মায়ের মতো ভূমিকা পালন করবে।
মন্ত্রী বলেন, 'আমরা দলবাজি করতে পরি। কিন্তু গণমাধ্যম দলবাজি করতে পারে না। গণমাধ্যম কাউকে ঘায়েল করবে না। গণমাধ্যম কোন ব্যবসায়ীর হয়ে কাজ করতে পারে না।
গণমাধ্যমকে উদ্দেশ করে মন্ত্রী বলেন, মুনাফা করা আর লুট করা এক জিনিস না। এ দু'টির পার্থক্য গণমাধ্যমকে বুঝতে হবে।
প্রধানমন্ত্রীর গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবাহান চৌধুরী বলেন, একটি মিডিয়া তৈরি করতে অনেক পুঁজির প্রয়োজন। তাই ভালো মিডিয়া করতে হলে ভালো উদ্যোক্তা প্রয়োজন। মিডিয়ার দায়িত্বের কারণে সমাজের অনাচার, কালো দিকগুলো তুলে আনা সম্ভব হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন, গণ-যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মো. গোলাম রহমান, পরিকল্পনা মন্ত্রণালয়ের জেনারেল ইকোনোমিক ডিভিশনের সদস্য ড. শামসুল আলম প্রমুখ।
ঢাকা, ২৫ মার্চ (টাইমনিউজবিজি.কম) // এসআর
রাজনীতি
গণমাধ্যম ভুল করলে গণতন্ত্র টিকবে না: ইনু
রাজনীতিবিদরা ভূল করতে পারে কিন্তু গণমাধ্যম ভূল করতে পারে না। গণমাধ্যম ভূল করলে গণতন্ত্র শেষ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।





