ঢাকা বিশ্ববিদ্যাল শাখা ছাত্রলীগের কমিটিতে সভাপতি হয়েছেন আবিদ আল হাসান এবং সাধারণ সম্পাদক হয়েছেন প্রিন্স মাহমুদ। বৃহস্পতিবার ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদনের কথা জানানো হয়।

সভাপতি হাসান কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক ক্রিড়া সম্পাদক। তার গ্রামের বাড়ি বরিশালের উজিরপুর। তিনি ইতিহাস বিভাগের ২০০৫-০৬ সেশনের ছাত্র।

সাধারণ সম্পাদক প্রিন্সের বাড়ি বাগেরহাট জেলায়। তিনি ছাত্রলীগের জিয়া হলের সাধারণ সম্পাদক।

ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ রাসেল বলেন, আগামী এক বছরের জন্য নতুন এই কমিটি গঠন করা হয়েছে।গত ১১ জুন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলন হয়। তার এক সপ্তাহ পর নতু কমিটির নেতাদের নাম জানাল কেন্দ্রীয় কমিটি।

ছাত্রলীগের গঠনতন্ত্র অনুসারে এই কমিটির মেয়াদ এক বছর হলেও অধিকাংশ ক্ষেত্রেই তা মানা হয় না। এর আগে ২০১০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল।

এমএইচ/এএইচ