রওশনের ডাকা জাতীয় পার্টির সংসদীয় দলের বৈঠকে যোগ দিয়েছেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও জাপার নতুন মহাসচিব রুহুল আমীন হাওলাদার।
মঙ্গলবার বিকেল ৪টায় রুহুল আমীন হাওলাদার বৈঠকে উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন। ওই সময় তিনি এবং হুসেইন মুহম্মদ এরশাদ বৈঠকে আছেন বলেও জানান।
এরআগে দুপুর ২টায় সংবাদ সম্মেলনে জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে মহাসচিবের পদ থেকে অব্যাহতি দিয়ে রুহুল আমীন হাওলাদারকে মহাসচিবের দায়িত্ব দেন এরশাদ।
এসএইচ





