২০১৪-১৫ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তিপরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের পর পুনরায়পরীক্ষা নেয়ারদাবীতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি একাত্মতা ঘোষণা করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।

দলের চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়াশুক্রবার এক বিবৃতিতে বলেছেন,মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা অতীতের প্রতিটি প্রশ্নপত্র ফাঁসের ঘটনার ধারাবাহিকতা।

শিক্ষামন্ত্রী বারংবার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ অতীতে অস্বীকার করবার চেষ্টা করেছেন। কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেফতার ডাক্তার, শিক্ষক, ইউজিসির সহকারী পরিচালক প্রমাণ করে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে প্রশাসনের অভ্যন্তরের গোষ্ঠী জড়িত।

নেতৃদ্বয় অবিলম্বে পুনরায় ভর্তি পরীক্ষা নেয়ার মাধ্যমে প্রকৃত যোগ্য, মেধাবী শিক্ষার্থীদের আগামীতে মেডিকেল কলেজে ভর্তির পথ উন্মুক্ত করা এবং একই সাথে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত গোষ্ঠীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নেতৃদ্বয় আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে গ্রেফতারকৃত সকলের নিঃশর্ত মুক্তির দাবী জানিয়ে বলেছেন, প্রশ্নফাঁস প্রতিরোধে সরকার নিজেদের ব্যর্থতা আড়াল করতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের ওপর চড়াও হচ্ছে।

এআর