বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার মাহবুব বলেছেন, নেত্রীকে আর অবরুদ্ধ থাকলে চলবে না। সরাসরি নেত্রীকে গণসংযোগ করতে হবে তৃনমূল পর্যায়ে।

তিনি বলেন, খালেদা জিয়াকে ভাবতে হবে তার একটি কথার উপর অমানবিক নির্যাতন সহ্য করে দেশের মানুষ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। তাদেরকে আবার পুনরুজ্জীবিত করার জন্যই প্রতি সপ্তাহে তাকে কোন না কোন জায়গায় গণসংযোগ ও সমাবেশ করতে হবে।

শুক্রবার দুপুরে ঢাকা রিপোটার্স ইউনিটিতে বাংলাদেশ রিপাবলিকান ফোরাম আয়োজিত‘জিয়াউর রহমানের ৩৪তম শাহাদাত উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, দেশে সমস্যা একটি আর সেটি হলো রাজনৈতিক। এটি সৃষ্টি করেছে এই সরকার। যৌন নির্যান হোক আর যাই হোক জনগনের প্রতিষ্ঠিত সরকার ক্ষমতায় এলে সকল সমস্যা কেটে যাবে। আর এ সমস্যা সরকারকেই সমাধান করতে হবে।

বিএনপির হাই কমান্ডের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, বড় বড় তালগাছের দিকে তাকালে আর চলবে না। তৃণমূল থেকে নেতৃবৃন্দকে তুলে নিয়ে আসতে হবে। যারাই চলমান আন্দোলনে অমানবিক নির্যাতন সহ্য করে তাদের কাজ চালিয়ে গেছেন।

মামলা হামলা দিয়ে বিএনপিকে দমানো যাবে না উল্লেখ করে তিনি বলেন, যতই মামলা হামলা করা হোক বিএনপিকে দমানো যাবে যাবে না আবারও মাথা চারা দিয়ে উঠবে।’কারণ, সারা দেশের মানুষ আজকে মানুষিক দিক দিয়ে এই সরকারের বিপক্ষে।

আয়োজক সংগঠনের সভাপতি এবি এম আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন- জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোনেন আলাল, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মাদ রহমতউল্লা,ব্যারিস্টার পারভেজ আহমেদ প্রমুখ।

এমএ/ এআর