শুক্রবার নেত্রকোনা পৌরসভায় গণভোটের গণরায় বাস্তবায়ন, সীমান্ত সুরক্ষাসহ পাঁচ দফা দাবিতে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ শেষে পথসভায় তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, আমার এই জেলা একজন মজলুম নেতার জেলা—লুতফুজ্জামান বাবরের জেলা। বাবর ভাইয়ের এলাকা থেকে আমরা ঘুরে আসলাম। বিগত ১৬–১৭ বছর তিনি কারাগারে ছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিও ছিলেন। গতকাল তিনি বলেছেন, 'জুলাই ছাত্র-গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় সুবিধাভোগী আমি। আল্লাহ আমাকে মৃত্যুদণ্ড থেকে বাঁচিয়েছেন।
তিনি বলেন, নিজের প্রাপ্তি ও বাস্তবতা স্বীকার করার মতো সৎসাহস বাবর ভাইয়ের আছে। এ জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই।
বিএনপির উদ্দেশে সারজিস বলেন, এই ধরনের মানুষ, যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছেন, জুলুমের শিকার হয়েছেন এবং এখনও কৃতজ্ঞতা প্রকাশ করেন—যাদের মন্ত্রী হওয়ার কথা ছিল, তাদের সেই জায়গা দেওয়া হচ্ছে না। শুধু এমপি বানিয়ে রাখা হয়েছে। এর মধ্য দিয়ে আমরা বুঝতে পারি, যারা আজীবন আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন, তাদের ধীরে ধীরে সাইড করে দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, প্রিয় বিএনপি, মনে রাখবেন—আগামীর বাংলাদেশের লড়াই হবে আধিপত্যবাদের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে এবং মিথ্যার বিরুদ্ধে। এই লড়াইয়ে যারা পরীক্ষিত, তাদের মূল্যায়ন করতে হবে। যাদের আজ সাইড করছেন, ভবিষ্যতে তাদের প্রয়োজনীয়তা আরও বেশি অনুভূত হবে।
এমএম