বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দলীয় কার্যালয়ে সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম এসব তথ্য জানান।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সাংগঠনিক সক্ষমতা বাড়াতে মাঠপর্যায়ে দ্রুত কাজ করছে এনসিপি। আগামী নভেম্বরের মধ্যে দেশের সব ইউনিয়নে আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্য রয়েছে দলের।
সারজিস আলম জানান, ইতোমধ্যে ১০০টি উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করা হয়েছে। সেপ্টেম্বরের মধ্যে আরও ১০০টি উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করা হবে।
তিনি বলেন, পাঁচটি সিটি করপোরেশনেও প্রার্থী ঘোষণা করা হয়েছে। বাকি সিটি করপোরেশনগুলোর প্রার্থীদের নাম সেপ্টেম্বরের মধ্যে প্রকাশ করা হবে।
এনসিপির এই নেতা বলেন, দেশে প্রায় ৪ হাজার ৬০০ ইউনিয়ন রয়েছে। এসব ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে দল-সমর্থিত প্রার্থীদের নাম নভেম্বরের মধ্যে ঘোষণা করার প্রস্তুতি চলছে।
তিনি আরও বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নেবে। ইউনিয়ন থেকে শুরু করে প্রতিটি ওয়ার্ড পর্যন্ত দল-সমর্থিত প্রার্থী রাখার লক্ষ্য নিয়েই সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
এস