শুক্রবার (১ মে) দেওয়া এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক এবং মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, এই ঐতিহাসিক দিনে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রাম ও আত্মত্যাগ স্মরণ করার পাশাপাশি তাদের অবদানের যথাযথ মূল্যায়ন করা জরুরি।

বিবৃতিতে তারা উল্লেখ করেন, শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, কর্মক্ষেত্রে মর্যাদা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব পক্ষকে কার্যকর ও বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

নেতারা আরও বলেন, ন্যায্যতা, বৈষম্যহীনতা এবং শ্রমিকবান্ধব পরিবেশ নিশ্চিত করে একটি মানবিক সমাজ গঠনে তাদের সংগঠন সবসময় কাজ করে যাবে এবং শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় সোচ্চার থাকবে।

এনএইচ