বিএনপি চেয়ারপারসন ও ১৯ দলীয় জোটনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, কঠোর আন্দোলনের মধ্য দিয়ে এই অবৈধ সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে। আজ (রোববার) জাতীয় প্রেসক্লাবে বিএনপির গণঅনশন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে বেগম খালেদা জিয়া এ মন্তব্য করেন।
বাংলাদেশ মৃত্যুকুপে পরিণত হয়েছে-এমন দাবি করে বেগম জিয়া বলেন, এই খুনি, রক্তপিপাসু সরকারের আমলে দেশের মানুষের চোখে শুধু পানি দেখা যাচ্ছে। এভাবে একটি দেশ চলতে পারেনা এমন মন্তব্য করে তিনি বলেন, সবাইকে একতাবদ্ধ হয়ে এই সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
বেগম জিয়া এ সময় এ পর্যন্ত অপহৃত হওয়া বেশ কয়েকজনের ছবি দেখিয়ে বলেন, এদের পরিবারের আজ শুধুই কান্না। এদেরকে খুজেঁ বের করার দায়িত্ব সরকারের।
বেগম জিয়া বলেন, দেশের মানুষ এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে কঠোর কর্মসূচি দেয়ার জন্য। নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে কঠোর কর্মসূচি দেয়া হবে এবং সেই কর্মসূচিতে সবাইকে অংশ নিতে হবে।
[b]ঢাকা, ৫ মে (টাইমনিউজবিডি.কম) // কেবি[/b]
রাজনীতি
কঠোর আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে : খালেদা
বিএনপি চেয়ারপারসন ও ১৯ দলীয় জোটনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, কঠোর আন্দোলনের মধ্য দিয়ে এই অবৈধ সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে। আজ (রোববার) জাতীয় প্রেসক্লাবে বিএনপির গণঅনশন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে বেগম খালেদা জিয়া এ মন্তব্য করেন





