রাজনৈতিক সরকারের সময় গুম-খুন হবে না, এটা কথা নয়। এ রকম ঘটনা অতীতেও হয়েছে। তবে দেখার বিষয় সরকার এগুলোর বিরুদ্ধে কি ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার দুপুরে ভোলার লালমোহনে নাঙ্গলখালী ব্রিজ উদ্বোধন কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ২০১৮ সালের শুরুতে যানবাহন চলাচলের জন্য পদ্মা সেতু খুলে দেয়া হবে। পদ্মা সেতু নির্মানের জন্য ইতোমধ্যেই ধাপে ধাপে সকল প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। কয়েক দিনের মধ্যে মূল কাজের কার্যাদেশ দেয়া হবে। শুধু অর্থায়ন ছাড়া সব কিছুই বিশ্বব্যাংকের পরামর্শ অনুযায়ী করা হচ্ছে। পদ্মা সেতু এখন আর অলীক কল্পনা নয়। দৃশ্যমান বাস্তবতা।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা জেলা প্রশাসক মো. সেলিম রেজাসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
[b]ঢাকা, ১ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]