মিথ্যা মামলায় শীর্ষ নেতাদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করার প্রতিবাদে জামায়াতে ইসলামী রাজধানীর বিভিন্ন স্থানে আজ (বৃহস্পতিবার) সকালে বিক্ষোভ মিছিল করেছে।

সকালে রাজধানীর মগবাজার চৌরাস্তায় ঢাকা মহানগরী জামায়াতের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে জামায়াতে ইসলামীরকেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও রমনা থানা আমীর ডঃ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন- শাহাদাতের সিড়ি বেয়েই এদেশে ইসলামী বিপ্লব আসবে।

তিনি বলেন, খুন-গুম-কারারুদ্ধ করে বাংলাদেশে ইসলামী আন্দোলনের অগ্রযাত্রা থামানো যাবেনা। আওয়ামীলীগ আদর্শিকভাবে পরাজিত হয়ে এবং নিজেদের দেউলিয়াত্ব ঢাকার জন্যই ফ্যাসিবাদী কায়দায় জামায়াতের শীর্ষ নেতৃত্বকে হত্যা করছে।

তিনি আরো বলেন, ইসলামী আন্দোলনের কর্মীরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না। সব কিছুর মাঝেও এদেশে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার মাধ্যমে দেশ গড়ার আন্দোলন চলবে।

সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী জামায়াতের মজলিশে শুরা সদস্য মুহাম্মদ সালাহ উদ্দিন, ডঃ হাবিবুর রহমান, জামায়াত নেতা শেখ নেয়ামুল করিম, জিল্লুর রহমান, আতাউর রহমান সরকার, ছাত্রনেতা শরিফুল ইসলাম ও জামিল মাহমুদ প্রমুখ।

বিক্ষোভ মিছিলটি বাংলামটর থেকে শুরু হয়ে মগবাজার চৌরাস্তায় এসে সমাবেশে মিলিত হয় ।

এদিকে, সারাদেশে গুম,খুন, হত্যা, রাষ্ট্রীয় সন্ত্রাস ও জুলুম নির্যাতনের প্রতিবাদে মহানগরী কর্মপরিষদ সদস্য জনাব মাহফুজুর রহমানের নেতৃত্বে সকাল পোনে আট টায় কল্যানপুর নতুন বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি শহরের গুরুত্বপুর্ন জায়গাগুলো প্রদক্ষিন শেষে মধ্য পাইকপাড়া বাজারে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দারুসসালাম থানা আমীর মোস্তাফিজুর রহমান, মিরপুর পশ্চিম সেক্রেটারি জাহাঙ্গির কবির, মহানগরী পশ্চিমের সভাপতি তামিম, ছাত্রনেতা আব্দুল আলিম, জুবায়র, মায়েদ সহ স্থানীয় নেতৃবৃন্দ।

এছাড়া, কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে জামায়াতের উত্তরা জোনের উদ্দোগে সকাল ৮ টায় উত্তরা হাউজ বিল্ডিং সংলগ্ন আদম মার্কেট এলাকায় একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরীর শুরা সদস্য ও খিলক্ষেত থানা আমীর এ এম পান্না, সেক্রেটারি হোসাইন আহম্মেদ,বিমানবন্দর থানা সেক্রেটারিমোঃ ইব্রাহিম খলিল,দক্ষিনখান থানা সেক্রেটারিমুনিরুল হক ও ইসলামী ছাত্রশিবিরের মহানগরীর নেতৃবৃন্দসহ উত্তরা জোনের বিভিন্ন থানার জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ।

কেবি