করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

তিনি বর্তমানে গণভবন সংলগ্ন সরকারি কোয়ার্টারে হোম কোয়ারেন্টিনে আছেন।

শুক্রবার (২৬ জুন) বিকালে ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয় অবস্থানকালে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ গণমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছেন।

তথ্যমন্ত্রী বলেন, “কয়েকদিন আগে আমাদের দলের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া করোনা পরীক্ষা করিয়েছিলেন। তার রিপোর্ট পজিটিভ এসেছে। তবে তার শারীরিক কোনও সমস্যা নেই। তিনি সুস্থ আছেন।” বিপ্লব বড়ুয়া চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজের সরকারি বাসায় আছেন এবং চিকিৎসা নিচ্ছেন বলে জানান ড. হাছান মাহমুদ।

এমবি