শনিবার (১৬ মে) সকালে রাজধানীর শ্যামপুর দক্ষিণ থানার উদ্যোগে অস্বচ্ছল ও দরিদ্র মানুষের মাঝে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভ্যান গাড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপস্থিত ঢাকা-৪ সংসদীয় এলাকার জনসাধারণের উদ্দেশ্যে তিনি বলেন, ঢাকা-৪ সংসদীয় এলাকাকে শান্তির নীড় হিসেবে গড়ে তুলতে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক কারবারিদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, মনে রাখতে হবে এলাকার একজন বাসিন্দা হিসেবে আমার-আপনার সকলের দায়িত্ব এলাকার উন্নয়নে ভূমিকা রাখা। সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক কারবারিদের আইনের আওতায় আনতে প্রশাসনকে সহযোগিতা করতে তিনি স্থানীদের প্রতি আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন শ্যামপুর দক্ষিণ থানা আমীর মো. কামরুল আহসান, সেক্রেটারি ইব্রাহিম খলিল সহ শ্যামপুর দক্ষিণ থানার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

পরে যাত্রাবাড়ী দক্ষিণ থানার উদ্যোগে আয়োজিত ফ্রি সুন্নতে খৎনা অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এমপি। যাত্রাবাড়ী দক্ষিণ থানা আমীর মো. নওশেদ আলম ফারুকের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মতিউর রহমান খান চপলের পরিচালনায় অনুষ্ঠিত ফ্রি সুন্নতে খৎনা অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এস