সম্প্রতি যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নাগরিক খুন হওয়ার পর থেকে দেশটির কয়েকটি শহরে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনকালে এই মন্তব্য করেন তিনি।
মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এই ঘটনায় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বার্নিকাট ইতোমধ্যে দুঃখ প্রকাশ করেছেন।’
এছাড়া তিনি এই ঘটনার যথাযথ তদন্তের আশ্বাসও দিয়েছেন বলে জানান মন্ত্রী।
এম এ





