জোর করে ক্ষমতায় বসা আওয়ামী সরকার নির্মম দমন নিপীড়ন চালালেও বিএনপি এবারের আন্দোলনে পিছু পা হবে না বলে জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
শুক্রবার দুপুরে নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, যতই নির্যাতন নিপীড়ন করা হউক না কেন গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনে পিছু পা হবে না বিএনপি। আন্দোলনের মাধ্যমেই দাবি আদায় করা হবে।
ক্ষমতাসীন সরকারের প্রতি হুঁশয়ারি উচ্চারণ করে তিনি বলেন, এখনো সময় আছে সংলাপের মাধ্যমে সব দলের অংশ গ্রহণে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের উদ্যোগ নিন। অন্যথায় বন্দুকের ক্ষমতা আন্দোলনের জোয়ারে ভেসে যাবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে তিনি বলেন, দেশ ও দেশের মানুষকে নরকের মধ্যে ঠেলে দিয়ে তিনি নীরুর বাঁশি বাজাচ্ছেন। তার কারণেই দেশ ব্যাপী অরাজকতা বৃদ্ধি পাচ্ছে।
ঢাকা, ২৫ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসআর





