রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ রয়েছে। তবে সকাল ৭টার দিকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কয়েকজন নেতাকর্মীদের নিয়ে অবস্থান নেন বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তাছাড়া পল্টনে হরতাল সমর্থকদের কোনো তৎপরতা দেখা যায়নি।

নয়াপল্টনে সাধারণ মানুষের আনাগোনা কম। গণপরিবহন চলাচলও তেমন দেখা যায়নি। এ সব এলাকায় পুলিশ সতর্কাবস্থায় রয়েছে।

বিএনপির কার্যালয়সহ প্রেস ক্লাব, পল্টন মোড়, বায়তুল মোকাররম মসজিদ, ফকিরের পুল এলাকায়ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল বজায় রয়েছে।

জেএ