বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) শুধু উত্তম উদ্যোগ নয়, এটি বাংলাদেশের জন্য খুবই দরকার। বিআরআই যুক্ত হলে চীন ও ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে কোনো বাধা হবে না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।
শনিবার (১৮ মে) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ চায়না সিল্ক রোড ফোরামের আনুষ্ঠানিক গঠন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য আমাদেরও নিজস্ব কৌশল রয়েছে। ভারতও তাদের নিজের স্বার্থে যা করছে তাও গ্রহণযোগ্য। চীন ও ভারতের সঙ্গে সম্পর্ক গত এক দশকে আরও সুদৃঢ় হয়েছে। এটি একটি ইতিবাচক ঘটনা।
১৪ দলের শরিক সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝ্যাং জুয়ো, বিএনপির স্থানীয় কমিটির সদস্য ড. আব্দুল মুহিন খান, হাসানুল হক ইনুসহ প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে চীনের রাষ্ট্রদূত ঝ্যাং জুয়ো বলেন, চীন ও বাংলাদেশ খুবই ভালো বন্ধু। দুই দেশের মধ্য যোগাযোগ আরও বাড়লে সহযোগিতার নতুন সম্ভবনা সৃষ্টি হবে। বেল্ড রোডে সম্পর্ককে আরও জোরদার করবে। 
এসএম/এমআর