গত ৪ জুলাই সৌদি আরবের পবিত্র মদিনা শরীফ, জেদ্দা ও কাতিফ শহরে আত্মঘাতি সন্ত্রাসী হামলার ঘটনার নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

জামায়াত ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ আজ ০৬ জুলাই প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “পবিত্র এ রমজান মাসে মদিনা শরীফে আত্মঘাতি সন্ত্রাসী হামলায় ৪ জন নিরাপত্তা কর্মী নিহত ও জেদ্দায় ২ জন পুলিশ কর্মকর্তাসহ ৫ জন আহত হওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক।

মদিনা শরীফ রাসূল (সা.) এর স্মৃতি বিজড়িত পবিত্র শহর। এ পবিত্র শহরে সন্ত্রাসী হামলার দ্বারা শহরের পবিত্রতা ও ভাবমর্যাদা ক্ষুণ্য করা হয়েছে।

দুনিয়ার কোথাও সন্ত্রাসী কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়। রাসূল (সাঃ) এর স্মৃতি বিজড়িত পবিত্র মদিনা শরীফে এ নোংরা বোমা হামলা আল্লাহর রাসূল (সাঃ) এবং দ্বীন ইসলামের সাথে চরম বেয়াদবি ও ধৃষ্টতা ছাড়া অন্য কিছুই নয়।

সন্ত্রাসী কর্মকাণ্ডের দ্বারা জানমালের ক্ষতি হয়। কিন্তু কখনো কোন সমস্যার সমাধান হয় না। তাই সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হতে হবে। মদিনা শরীফে সন্ত্রাসী হামলায় যারা নিহত হয়েছেন আমি তাদের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, সৌদি সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

এমই