[b]ঢাকা:[/b] প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে রাজনীতি করতে চাইলে জঙ্গিবাদী ও সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়তে হবে।
আজ শনিবার গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় বিএনপি ও জামায়াতকে হুঁশিয়ার করে এমন মন্তব্য করেন শেখ হাসিনা।
তিনি বলেন, আমাদের নির্যাতিত-নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে হবে। পাশাপাশি যেকোনো মূল্যে জঙ্গিবাদী ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাস বন্ধ করতে যা যা পদক্ষেপ নেওয়া দরকার নেব এবং ইতিমধ্যেই পদক্ষেপ নেয়া হয়েছে।
দেশের মাটিতে জঙ্গিবাদ ও সন্ত্রাসের স্থান হবে না-এমন হুসিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন জায়গায় চলা সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে এবং প্রয়োজনে সরকার আরও কঠোর হবে।
রাজনীতি
জঙ্গিবাদ ও সন্ত্রাস বন্ধ করতে যা যা পদক্ষেপ নেয়া দরকার নেব: প্রধানমন্ত্রী
ঢাকা: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে রাজনীতি করতে চাইলে জঙ্গিবাদী ও সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়তে হবে। আজ শনিবার গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় বিএনপি ও জামায়াতকে হুঁশিয়ার করে এমন মন্তব্য করেন শেখ হাসিনা।





