বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি’র জামিন বাতিল করে তাকে জেল হাজতে প্রেরণে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি সভাপতি রাজীব আহসান ও সাধারণ সম্পাদক মোঃ আকরামুল হাসান।
বৃহস্পতিবার বিকালে গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, এই অবৈধ সরকার তার দ্বিতীয় মেয়াদের ক্ষমতা প্রলম্বিত করার জন্য একের পর এক ঘৃন্য চক্রান্ত করে যাচ্ছে। বিরোধী দলকে দমনে তারা আইন-আদালতকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধশীল হলেও তারা আইনকে কোনভাবেই নিজের গতিতে চলতে দিচ্ছে না। পুরো দেশের উপর তারা প্রভুর কর্তৃত প্রয়োগ করছে।
নেতৃদ্বয়, অবিলম্বে বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি’র বিরুদ্ধে করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে জামিন দেয়ার আহবান জানান।
প্রসঙ্গত, নাশকতার ৯ মামলায় বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আত্মসমর্পণ করার পর তার জামিনের আবেদন বাতিল করে তাকে জেল-হাজতে প্রেরণ করে আদালত।
এমএইচ





