নির্দিষ্ট সময়ের আগে আওয়ামী লীগ ক্ষমতা ছাড়বে না বলে জানিয়েছেন, দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তিনি বলেন, আওয়ামী লীগ নির্বাচিত সরকার। বিএনপি যে ভুল করেছে তার খেসারত তাদেরকেই দিতে হবে। নির্বাচনের জন্য নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে।
শনিবার সকালে গাইবান্ধা সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য বিএনপি অপপ্রচার চালিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। বিএনপিই জামায়াতকে প্রতিষ্ঠিত করেছে। আ.লীগের সাথে জামায়াতের কোনো সম্পর্ক নেই, থাকবে না।
পরে গাইবান্ধা শিল্পকলা একাডেমী মিলনায়তনে দলের বর্ধিত সভায় যোগ দেন মাহবুবুল আলম হানিফ । সেখানে তিনি ছাড়াও দলের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ৩১ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
রাজনীতি
আ.লীগ ক্ষমতা ছাড়বে না: হানিফ
নির্দিষ্ট সময়ের আগে আওয়ামী লীগ ক্ষমতা ছাড়বে না বলে জানিয়েছেন, দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তিনি বলেন, আওয়ামী লীগ নির্বাচিত সরকার। বিএনপি যে ভুল করেছে তার খেসারত তাদেরকেই দিতে হবে। নির্বাচনের জন্য নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে





