একই সময়ে একটি ভিডিও পোস্টে করে সাদেক কায়েম লেখেন, ‘নোয়াখালী–৫ আসনের কবিরহাট সরকারি কলেজের ৭১নং ভোটকেন্দ্রে বিএনপি প্রার্থী ফখরুল ইসলামের পক্ষে বিএনপির কর্মীরা ধানের শীষে জাল ভোট দিচ্ছে। প্রশাসনকে অতিদ্রুত ঐ কেন্দ্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।’
অপর আরেক পোস্টে তিনি লেখেন, ‘এখনো যারা ভোট দেননি, ভোটকেন্দ্রে আসুন এবং নিজের ভোটাধিকার প্রয়োগ করুন; ফলাফল প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত কেন্দ্র পাহারা দিন। ইনসাফের জয় হবে, ইনশাআল্লাহ।’
এরআগে লাইভে আসেন সাদেক কায়েম। লাইভ পোস্টের শিরোনাম ছিল- ‘সজাগ থাকো বাংলাদেশ’।
এদিন সকালে খাগড়াছড়ির শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান ভিপি সাদিক কায়েম।
ভোট দিয়ে তিনি বলেন, ‘এমন ভোট উৎসবের জন্য বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিল। আওয়ামী লীগের দীর্ঘ সাড়ে ১৫ বছরে দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। মানুষ ভোটের আনন্দ থেকে বঞ্চিত ছিল। জুলাই আন্দোলনে মাধ্যমে নতুন বাংলাদেশে মানুষ তাদের হারানো অধিকার ফিরে পেয়েছে। আজকে আমি নিজের জেলায় ভোট দিয়েছি।’
উল্লেখ্য, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় দেশের ৪২ হাজারের বেশি ভোটকেন্দ্রে এয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট শুরু হয়।
বিকেলে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, দুপুর ২ টা পর্যন্ত মোট ৪২ হাজার ৬শ ৫১ টি কেন্দ্রের মধ্যে ৩৬ হাজার ৩১ কেন্দ্রে ভোট কাস্টিং ৪৭.৯১ শতাংশ।
এস