বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর লাশ আগামীকাল সোমবার দেশে আসছে।
মালয়েশিয়া বিএনপির সভাপতি শহিদুল্লাহ গণমাধ্যমকে এ বিষয়টি জানিয়েছেন। রোববার মালয়েশিয়ায় আরাফাত রহমানের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে
রোববার সকালে কোকোর লাশ বাংলাদেশে আনতে মালয়েশিয়া পৌছেছেন খালেদা জিয়ার ভাই শামীম ইস্কানদারসহ তিন জন।
এর আগে শনিবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ১২টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকো।
এআর





