লঞ্চডুবির ঘটনায় ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগের প্রশ্নই আসে না বলে মন্তব্য করেছেন নৌপরিবহণমন্ত্রী শাহাজান খান।
বুধবার সন্ধ্যায় মাওয়ায় রেস্ট হাউজে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শাহাজান খান বলেন, ‘২০০৯ সাল থেকে এ পর্যন্ত প্রত্যেকটি দুর্ঘটনায় আমরা সফলভাবে উদ্ধার তৎপরতা পরিচালনা করতে সক্ষম হয়েছি। তাই পদত্যাগের প্রশ্নই আসে না।’
তিনি বলেন, ‘লঞ্চ দুর্ঘটনার সঙ্গে জড়িত ৬ জনকে ইতিমধ্যেই গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না এবং অতিরিক্ত যাত্রী নেওয়ার কথাও জানতেন না।’
ঢাকা, ৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





