বিএনপির নেত্রীকে উদ্ধেশ্য করে নাসিম বলেন, রাজপথ অওয়ামী লীগ ও জনগণের। এখানে কিছু করার ক্ষমতা নেই বিএনপির।
তিনি বলেন, আমরা এখন ক্ষমতায় আছি। আমাদের ভুলত্রুটিগুলো ধরিয়ে দিন। আমাদের সমালোচনা করুণ এবং দলকে পূণর্গঠন করে শেখ হাসিনার অধীনে ২০১৯ সালের নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করুণ।
সোমবার বিকালে ঢাকা মহানগর নাট্যমঞ্চে সূত্রাপুর,ওয়ারী ও গেণ্ডারিয়া থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০১৪ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিকাল সোয়া ৪টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ।
সূত্রাপুর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ্ব আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ প্রমুখ।
[b]ঢাকা,এমআর,১০ মার্চ (টাইমনিউজবিডি.কম)// কেএইচ[/b]