[justify]রাজধানীতে বিএনপিকে সভা-সমাবেশ করতে না দেয়ার তীব্র সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের দরজা-জানালা বন্ধ করবেন না।‘অগণতান্ত্রিক’ আচরণ পরিহার করুন, কারণ এতে আপনাদের কল্যাণ হবে না।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত শহীদ জিয়া গণতন্ত্র ও বাংলাদেশ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
একটি দৈনিক পত্রিকার সংবাদের উদ্ধৃতি দিয়ে তিনি আরও বলেন, সরকারের উচ্চ মহলে না কি সিদ্ধান্ত হয়েছে রাজধানীতে খালেদা জিয়াকে সভা-সমাবেশ করতে দেয়া হবে না। কিন্তু আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, বেগম খালেদা জিয়া চাইলে ঢাকায় যে কোনো সময় সমাবেশ হবে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, গুম-খুন আর হত্যা-নির্যাতন করে পৃথিবীর কোনো স্বৈরশাসক ক্ষমতায় ঠিকতে পারে নি। আপনারাও পারবেন না। হিটলার, আইয়ুব-এরশাদের করুন পরিণতির কথা ভুলে যাবেন না।
তিনি বলেন, সরকার সাংবিধানিক বাধ্যবাধকতার কারনে নির্বাচনের কথা বললেও এখন ৫ বছর ক্ষমতায় থাকার কথা বলছে। এ সব কথা বলে তারা মূলত জনগণের সঙ্গে প্রতারনা আর বিশ্বাসঘাতকতা করছে।
তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধে শেখ মুজিবের অবদান আমরা ছোট করে দেখি না। কিন্তু জিয়াউর রহামানের অবদানও ছোট করে দেখার কোনো অবকাশ নেই।’
মুক্তিযুদ্ধের ইতিহাস আওয়ামী লীগ একতরফাভাবে দলীয়করন করেছে অভিযোগ করে তিনি বলেন, ‘পরিস্কার করে বলতে চাই, জিয়াউর রহমানই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। দ্যাট ইজ ট্রুথ।’ জিয়াউর রহমানের নাম ইতিহাস থেকে মুছে দিতে সরকার পাঠ্যবইয়ে তাকে (জিয়াউর রহমান) খলনায়ক হিসেবে চিহ্নিত করেছে বলেও অভিযোগ করেন বিএনপির এ নেতা।
তিনি বলেন, যারা বাংলাদেশকে একটি স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে দেখতে চায় না, তারাই জিয়াউর রহমানকে হত্যা করেছে। আজও তার আদর্শ মুছে দেয়ার ষড়যন্ত্র চলছে বলে দাবি করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, সারা দেশের মানুষ আজকে দমবন্ধ হয়ে যাওয়ার অবস্থায় আছে। তারা বলছে এই সরকারকে আর সময় দেয়া যায় না।
তিনি বলেন, আওয়ামী লীগ বাকশাল করে তাদের মৃত্যুঘন্টা বাজিয়েছিল। তারপর শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান আবারো বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে আওয়ামী লীগকে পূণর্জন্ম দিয়েছেন। সেই ইতিহাস স্মরণ রাখতে হবে।
ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. এ. কে. এম আজিজুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, ড্যাব মহাসচিব ডা. এ জেড এম জাহিদ হোসেন, ডা: মিজানুর রহমান, ডা: এম এ মান্নান মিয়া, ডা: খলিলুর রহমান, ডা: সিরাজ উদ্দিন আহমেদ, ডা: রফিকুল কবীর প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় শাখা ড্যাবের সভাপতি ডা: মঈনুল ইসলাম।
ঢাকা, এমএইচ,২৭মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/justify]
রাজনীতি
গণতন্ত্রের দরজা-জানালা বন্ধ করবেন না: সরকারকে ফখরুল
রাজধানীতে বিএনপিকে সভা-সমাবেশ করতে না দেয়ার তীব্র সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের দরজা-জানালা বন্ধ করবেন না।‘অগণতান্ত্রিক’ আচরণ পরিহার করুন, কারণ এতে আপনাদের কল্যাণ হবে না। মঙ্গলবার দুপুরে জাতীয়





