যশোরের জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবু ও নগর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম মারুফসহ চার নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহম্মদ আকরাম হোসেনের আদালত এ আদেশ দেন।

 ‘নাশকতামূলক কর্মকান্ডের’অভিযোগে যশোর কোতোয়ালি থানা পুরিশ গত ১ ফেরুয়ারি, ৬ ফেরুয়ারি, ৮ ফেরুয়ারি, ৯ ফেরুয়ারি ও ১২ফেরুয়ারি বিএনপি নেতা কর্মীদের নামে পাঁচটি মামলা দায়ের করে।

রোববার এসব মামলা জামিনের জন্য যশোর অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিন হন জেলা বিএনপি সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবু ও নগর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম মারুফ ও বিএনপি নেতা রফিকুর ইসলাম মুল্লুক চাঁদ, সুজা। আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারা- দেওয়ার প্রতিবাদে যশোর বিএনপি রাজপথে বিভিন্ন সময় প্রতিবাদ কর্মসূচি পালন করছে। ‘নাশকতামূলক কর্মকান্ডের’অভিযোগে এ সময় বিএনপির নেতা কর্মীদের নামে যশোর কোতোয়ালিসহ আটটি থানায় বিএনপি দেড ডজন মামলা হয়েছে। নাশকতার এসব মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় ৪৫১ জনকে আসামি করা হয়েছে। যশোরে জেলা বিএনপির সাধারণ সম্পাদকের নামে পাঁচটি  ও মারুফুলের নামে একাধিক মামলা হয়।

বিএনপি নেতারা অভিযোগ করছেন, রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানির জন্য পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে একের পর এক ‘মিথ্যা’মামলা রুজু করছে। তাদের ভাষ্য, গায়েবি এসব মামলা দিয়ে পুলিশ সরকারকে রক্ষা করতে পারবে না।

তরিকুল ইসলাম তারেক/এসএম