বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার/ইউনিয়ন পরিষদ নির্বাচন মনোনয়ন বোর্ডের এক সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আজ ৩ মে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সরকার/ইউনিয়ন পরিষদ নির্বাচন মনোনয়নবোর্ডের সভাপতি শেখ হাসিনা।
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।
ইআর/এমআইএস





