সরকারের অপশাসন ও জুলুম-নির্যাতনের কারণে দেশের মানুষ ঈদের প্রকৃত আনন্দ থেকে বঞ্চিত হয়েছে। মূলত সরকার দেশকে অপরাধ ও অপরাধীদের অভয়ারণ্যে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগরীর কর্মপরিষদ সদস্য ও থানা আমীর আব্দুর রহমান মুসা।
রোববার বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর মিরপুর পূর্ব থানার উদ্যোগে নগরীতে এক ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এ সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন জন দুর্ভোগ বাড়বে বৈ কমবে না। তাই এই জুলুমবাজ সরকারের পতন ঘটিয়ে আগামী দিনের ঈদগুলোকে আনন্দঘন ও অর্থবহ করে তুলতে হবে।
তিনি বাকশালী ও ফ্যাসীবাদী অপশক্তির পতনের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
তিনি বলেন, সরকারের জুলুম-নির্যাতনের মাত্রা অতীতের সকল সীমা অতিক্রম করেছে। তারা রাজনৈতিক প্রতিপক্ষ ঘায়েল ও নির্মূল করার জন্যই কথিত মানবতাবিরোধী অপরাধের বিচারের নামে আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীসহ শীর্ষ নেতাদের অন্যায়ভাবে কারারুদ্ধ করে রেখেছে।
তারা বিচারের নামে প্রহসন করে জাতীয় নেতাদের নির্মম ও নিষ্ঠুরভাবে হত্যা করতে চায়। কিন্তু সচেতন জনতা সরকারের সে ষড়যন্ত্র কখনোই বাস্তবায়িত হবে দেবে না। তিনি জুলুম-নির্যাতন পরিহার করে অবিলম্বে আমীরে জামায়াতসহ শীর্ষ নেতা অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াত নেতা শাহ আলম তুহিন, ডা. মাইনুদ্দীন, শাফায়াত কবির ও মিজানুর রহমান প্রমূখ।
এসএইচ





