হাসপাতাল ছেড়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তার শারীরিক অবস্থা এখন ভালো বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আজ মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি সচিবালয়ে যান তিনি। সেখানে গিয়ে গণমাধ্যমের সাথে কথাও বলেছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. এস এম মুস্তফা জামান জানান, তার সুস্থতায় আমরা অত্যন্ত আনন্দিত। কেবিন থেকে ছুটি নেয়ার আগে চিকিৎসকসহ অন্যান্যদের সাথে কিছু মুহূর্ত কাটান তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা ব্যবস্থায় তিনি সন্তোষ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। হাসপাতালের কার্ডিওলজি বিভাগের অধীনে চিকিৎসাধীন ছিলেন তিনি।
এএস





