আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সিটি কর্পোরেশন নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে প্রশ্নবিদ্ধ করার, অপপ্রয়াশ চালাচ্ছে। তারা দাগি ও চিহ্নিত সন্ত্রাসীদের ভাড়া করে ঢাকায় এনেছে। তিনি বলেন, ৫ শতাধিক তালিকাভুক্ত সন্ত্রাসীকে ঢাকায় জড়ো করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, ঢাকার বাইরে থেকে বহিরাগত দাগি ও তালিকাভুক্ত সন্ত্রাসীদের ঢাকায় নিয়ে এসে কেন্দ্রগুলোতে ৫ শতাধিক বহিরাগত রাখার পাঁয়তারা করছে। আমাদের নেতাকর্মীরাও সতর্ক পাহারা রয়েছে।
যাতে জনগণ নিশ্চিত ভোট দিতে পারে। কাজ করার মতো আগামী দিনে দক্ষ, যোগ্য ও ভালো প্রার্থী এবং মেধাবী প্রার্থী মনোনয়ন দিয়েছি।
এএস





