মুন্সীগঞ্জের লক্ষ্মীগঞ্জ লঞ্চঘাটে জেলা বিএনপি আয়োজিত জনসভায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। বুধবার বিকাল ৩টায় সভামঞ্চসহ লঞ্চঘাট এলাকার হাঁট লক্ষ্মীগঞ্জ, নয়াপাড়া ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়া হয়।
জেলা পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে বলা হচ্ছে, বৈদ্যুতি ট্রান্সফরমারের নিচে জনসভা মঞ্চ স্থাপন করায় দুর্ঘটনা এড়াতে ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
সদর পল্লী বিদ্যু‍ৎ বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিএমজি) আকমল হোসেন জানান, মঞ্চ সংলগ্ন এলাকার বিদ্যুতের খুঁটির ট্রান্সফরমারের ফিউজ জ্বলে গেছে। জনসভা শেষ হলে ফিউজ মেরামত করে সংযোগ দেয়া হবে।
ঢাকা, ২৮ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ