রাজধানীর বসুন্ধরায় যমুনা ফিউচার পার্কের সামনে ব্যাপক গাড়ি ভাংচুর করেছে হরতাল সমর্থকরা। এ সময় দফায় দফায় ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটেছে।

সোমবার সকাল সাড়ে ৮ টায় এ ঘটনা ঘটে। এ সময় কমপক্ষে ২৫ টি গাড়ি ভাংচুর করা হয় এবং ১৫ টি ককটেলের বিষ্ফোরণ ঘটায় হরতাল সমর্থকরা।

এ সময় পুলিশ ফাকা গুলি করলে অন্তত ৫ জন আহত হয়।

বসুন্ধরা পুলিশ পোস্টের ইনচার্জ সার্জেন্ট আইনুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল ৯টার দিকে কোনো কিছু বুঝে উঠার আগেই ৫/৬ জন ব্যক্তি পুলিশ পোস্ট লক্ষ্য করে আটটি ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায়। এতে ট্রাফিক পুলিশ পোস্টের গ্লাস ভেঙে গেছে ও পাশের একটি চায়ের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইআর