বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি অনুমোদন ঘোষণা করা হয়েছে। 

আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর অর্পিত ক্ষমতা বলে আগামী ২ বছরের জন্য তিনি এই সব কমিটি অনুমোদন করেন।

সভানেত্রীর পক্ষে কমিটি ঘোষণা করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

বাংলদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি করা হয়েছে- মো. রেজানুল হক চৌধুরী শোভনকে। সাধারণ সম্পাদক করা হয়েছে গোলাম রাব্বানীকে।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি করা হয়েছে- সাদ্দাম হোসাইনকে, সাধারণ সম্পাদক করা হয়েছে- সঞ্জিত চন্দ্র দাসকে।

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি করা হয়েছে- মো. ইব্রাহিমকে, সাধারণ সম্পাদক করা হয়েছে- সাইদুর রহমান হৃদয়কে।

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি করা হয়েছে- মেহেদী হাসানকে ও সাধারণ সম্পাদক করা হয়েছে- মো. জোবায়ের আহমেদকে। 

এমবি