শহীদ ডা. শামসুল আলম খান মিলন দিবস উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ চত্বরে তার সমাধিতে সূরা ফাতেহা পাঠ, বিশেষ মোনাজাত ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবে বাংলাদেশ আওয়ামী লীগ।
২৭ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ৮টায় এ অনুষ্ঠান পালন করা হবে।
বুধবার বিকালে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানান।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য দলের নেতা-কর্মীসহ সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন।
প্রসঙ্গত, ১৯৯০ সালের ২৭ নভেম্বর স্বৈরাচার বিরোধী আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় স্বৈরশাসকদের লেলিয়ে দেয়া সন্ত্রাসীদের গুলিতে তিনি নির্মমভাবে নিহত হন। শহীদ ডা. শামসুল আলম খান মিলনের রক্তদানের মধ্য দিয়ে সেদিনের স্বৈরাচার বিরোধী আন্দোলনে নতুন গতিবেগ সঞ্চারিত হয় এবং ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরশাসনের পতন ঘটে।
এমআর/কেএইচ





