দশম জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দলীয় ব্যয় হয়েছে ২ কোটি ৫৩ লাখ ৯২ হাজার ৭১২ টাকা। নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে (ইসি)আওয়ামীলীগের তিন সদস্যের প্রতিনিধি দল ভারপ্রাপ্ত সচিব মো. সিরাজুল ইসলামের কাছে তথ্য জমা দেন।
এসময় আওয়ামীলীগের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. আবদুস সোবহান গোলাপ, আ’লীগের আর্থিক ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক ও কোষাধ্যক্ষ আবদুল হক ও নির্বচনী পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট এবিএম কাওসার প্রমুখ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ড. আবদুস সোবহান গোলাপ সাংবাদিকদের বলেন, ২ কোটি ৫৩ লাখ ৯২ হাজার ৭১২ টাকার দলীয় নির্বাচনী ব্যায়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে।
তিনি বলেন, দশম জাতীয় সংসদ নির্বাশচনে প্রচার-প্রচারণা, দলীয় সভাপতির সভা, মিটিং, মিছিল, বিজ্ঞাপন ও আনুষঙ্গিক কাজে এই অর্থ ব্যয় করা হয়েছে। জাকারিয়া এন্ড কোং দলীয় এ হিসাব তৈরি করেছে বলে জানান তিনি।
এ বিষয়ে ইসি সচিব সিরাজুল ইসলাম বলেন, নির্বাচনে অংশ নেয়া জাসদ ও ওয়াকার্স পার্টি এখনও রিটার্ন জমা দেয়নি।
নির্বাচনী আইন অনুযায়ী, নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশের নব্বই দিনের মধ্যে দলীয়ভাবে এ হিসাব দাখিল করতে হয়।
[b]ঢাকা, এএম, ২২ মে (টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]
রাজনীতি
আ’লীগের ব্যয় ২ কোটি ৫৪ লাখ টাকা
দশম জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দলীয় ব্যয় হয়েছে ২ কোটি ৫৩ লাখ ৯২ হাজার ৭১২ টাকা। নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে (ইসি) আওয়ামীলীগের তিন সদস্যের প্রতিনিধি দল ভারপ্রাপ্ত সচিব মো. সিরাজুল ইসলামের কাছে





