সোমবার দুপুর ২টার দিকে রাজধানীর মহাখালীতে গ্যাস্ট্রোলিভার হাসপাতালে করোনা ভ্যাকসিন নিতে যাবেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
এর আগে গত ১২ জুলাই খালেদা জিয়া করোনার ভ্যাকসিনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘সুরক্ষা’ ওয়েবসাইটে নিবন্ধন করেন। রোববার তার ভ্যাকসিন গ্রহণের এসএমএস আসে।
উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৭ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া। সেখানে ৫৩ দিন চিকিৎসা শেষে গত ১৯ জুন রাতে গুলশানের বাসভবনে ফেরেন তিনি। এখনো বাসায় থেকেই চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন সাবেক এই প্রধানমন্ত্রী।
এবিএস





