বিএনপি চেয়ারপারসনকে কোথাও সমাবেশ করতে দেওয়া হবে না আওয়ামী লীগ নেতাদের দেয়া এমন বক্তব্যর জবাবে বিএনপির যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন বিএনপিকে সমাবেশ করতে বাধা দিলে আওয়ামী লীগ ও নির্বিগ্নে থাকতে পারবে না।
রোববার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সোমবারের হরতালে বিএনপির শীর্ষ নেতারা মাঠে থাকবে কি না সাংবাকিদদের এমন প্রশ্নে জবাবে রিজভী আহমেদ বলেন, বিএনপি কোন ভূইফোর সংগঠন নয়। বিএনপির নেতারা ঘরে বসে নেই কালকেও সবাই মাঠে থাকবে। যা হবার কালকে হবে।
যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সহ অন্যান্য নেতাদের আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, হরতাল ঘোষণার পর থেকে সারা দেশে আরও তীব্র গ্রেফতার শুরু করেছে। এসময় গয়েশ্বর ও আলালসহ সকলের বিরুদ্ধে মিথ্যা মামরা প্রত্যাহার করে অবিলম্বে তাদের মুক্তির দাবি জানান।
বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, জনগণের ক্ষমতা ডাকাতি করে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছেন। তিনি জনগণের প্রধানমন্ত্রী নয় তিনি আওয়ামী লীগের দুরবৃত্ত্বদের প্রধানমন্ত্রী। ২০০৯ সালে জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে ক্ষমতাকে আকড়ে রাখার জন্য দেশব্যাপি গুম খুন করে যাচ্ছে। পেশিশক্তি ও জিহবার ধার দিয়ে অবৈধ প্রধানমন্ত্রী দু:শাসনের রক্তাক্ত থাবা বিস্তার করছে।
তিনি আরো বলেন, অবৈধ সরকার কচুপাতার পানির ন্যায় অবস্থান করছে। আন্দোলনের সামান্য আওয়াজেই পতনের ভয়ে টলমল করতে থাকে । সেই জন্যই নির্দয় দমন পীড়নের পুরানো কৌশল অবলম্বন করে চলেছে এই গণধিকৃত সরকার।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপির সহ দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন, যুব দলের সিনিয়র সহ সভাপতি এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ।
এমএইচ/ এএইচ





