রোববার রাতে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স-এর মুক্তিযোদ্ধা হলরুমে অনুষ্ঠিত সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন নির্বাচন উপলক্ষে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সমর্থিত আইনজীবী ঐক্য প্যানেল “সবুজ প্যানেল”-এর প্রার্থী পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “স্বৈরাচারের স্বৈরাচার হওয়ার খায়েশ জাগলে জনগণেরও স্বৈরাচার তাড়ানোর খায়েশ জাগবে।” একই সঙ্গে তিনি অভিযোগ করেন, সরকার ক্ষমতায় আসার পর থেকেই একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার পথে হাঁটছে।
এটিএম আজহারুল ইসলাম বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে ক্ষমতায় এসেও সরকার গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করছে না। তিনি প্রশ্ন তুলে বলেন, “সরকার যদি সত্যিই জুলাই সনদ বাস্তবায়ন করতে চায়, তাহলে কেন দলীয় সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি?”
তিনি আরও বলেন, সরকারের একজন মন্ত্রী নিজেকে সব বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে উপস্থাপন করছেন এবং সংবিধান ও আইন নিয়ে এককভাবে বক্তব্য দিচ্ছেন।
জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের বিচার প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, বিচার ব্যবস্থাকে ব্যবহার করে দলটির নেতাদের বিরুদ্ধে “বিচারের নামে অবিচার” করা হয়েছে। ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি সবুজ প্যানেলের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান।
আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সুপ্রিম কোর্ট শাখা সভাপতি এডভোকেট গিয়াস উদ্দিন মিঠু, সবুজ প্যানেলের সভাপতি পদপ্রার্থী এডভোকেট আব্দুল বাতেন, সবুজ প্যানেলের সেক্রেটারি পদপ্রার্থী এডভোকেট এ.কে.এম রেজাউল করিম খন্দকার, সহকারী সেক্রেটারি পদপ্রার্থী ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভূঁইয়া, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সহ-সভাপতি এডভোকেট ড. হেলাল উদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন যথাক্রমে এডভোকেট এস. এম কামাল উদ্দিন, এডভোকেট আব্দুর রাজ্জাক, এডভোকেট মনির হোসেন, এডভোকেট জাহাঙ্গীর দেওয়ান, এডভোকেট আবু বক্কর সিদ্দিক, এডভোকেট শামসুজ্জামান, এডভোকেট মাঈন উদ্দিন, এডভোকেট শাকিল উদ্দিন, এডভোকেট পারভেজ হোসাইন প্রমুখ।
সভায় বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের প্রধান উপদেষ্টা এটিএম আজহারুল ইসলাম এমপি, সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন নির্বাচন ২০২৬/২৭-এ আইনজীবী ঐক্য প্যানেল "সবুজ প্যানেল" এর প্রার্থীদের নাম ও পরিচয় ঘোষণা করেন। সবুজ প্যানেলের ঘোষিত প্রার্থীরা হচ্ছেন সভাপতি পদপ্রার্থী আব্দুল বাতেন (ব্যালট নং-০২), সহ-সভাপতি পদপ্রার্থী মো. আব্দুল হক (ব্যালট নং-০১), সহ-সভাপতি পদপ্রার্থী মাঈন উদ্দিন ফারুকী (ব্যালট নং-০৪), সেক্রেটারি পদপ্রার্থী এ.কে.এম রেজাউল করিম খন্দকার (ব্যালট নং-০১), সহকারী সেক্রেটারি পদপ্রার্থী মো. তরিকুল ইসলাম (ব্যালট নং-০২), সহকারী সেক্রেটারি পদপ্রার্থী জুবায়ের আহমেদ ভূঁইয়া (ব্যালট নং-০৫), ট্রেজারার পদপ্রার্থী এস.এম জাহাঙ্গীর আলম (ব্যালট নং-০২), সদস্য পদপ্রার্থী যথাক্রমে আজিম উদ্দিন পাটোয়ারী (ব্যালট নং-০৩), ফারজানা খানম (ব্যালট নং-০৪), ইসরাত জাহান অনি (ব্যালট নং-০৬), মাহমুদুল হাসান (ব্যালট নং-০৮), মো. ফয়জুল্লাহ (ব্যালট নং-১০), মো. জুবায়ের তৈয়ব (ব্যালট নং-১১), মোহাম্মদ নাজিম উদ্দীন লিঙ্কন (ব্যালট নং-১৬)।
এস