সারাদেশে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির অংশ হিসেবে রমনা থানা জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা মঙ্গলবার ভোর সাড়ে ৬টা থেকে ৭টা পর্যন্ত মগবাজার রেললাইন অবরোধ করে রাখে।
অবরোধের এক পর্যায়ে পুলিশ বাঁধা দিলে ধাওয়া পাল্ট ধাওয়া চলে। থানা নায়েবে আমীর ড.হাবিবুর রহমানের নেতৃত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন থানা সেক্রেটারী জিল্লুর রহমান, থানা কর্মপরিষদ সদস্য ইউসূফ আলী মোল্লা,
আতাউর রহমান সরকার, জামায়াত নেতা মোশারফ হোসাইন, মাহবুবুর রহমান, তবিবুর রহমান টিপু ছাত্রনেতা সাইয়েদ জুবায়ের, মুরাদ হোসেন ও হাফিজুল ইসলাম প্রমুখ।
এআর





