ফেনীর দাগনভূঞাঁয় জামায়াতের সাবেক আমির নূরনবী দুলালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার গভীর রাতে উপজেলার পৌর শহরের বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দাগনভূঞাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, জামায়াতের এ নেতার বিরুদ্ধে হরতাল-অবরোধ চলাকালে নাশকতার মামলা রয়েছে। সেই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার সকালে আদালতের মাধ্যমে নুর নবী দুলালকে কারাগারে পাঠানো হবে বলেও জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।

টাইমনিউজবিডি.নেট/ মাহমুদ