কুষ্টিয়ায় আওয়ামী লীগের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা আওয়ামী লীগের আয়োজনে শহরের বঙ্গবন্ধু সুপার মার্কেটের তৃতীয় তলায় দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, সহ-সভাপতি রবিউল ইসলাম, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, কুষ্টিয়া সদর উপজেলার সভাপতি আসম আখতারুজ্জামান মাসুম প্রমুখ।

অনুষ্ঠানে জেলা, উপজেলা ও পৌরসভার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ শ্রমিকলীগ, মহিলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এসএইচ