শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় তিনি অংশ নেন।

‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে বিএনপির উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সভায় সভাপতিত্ব করছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বেলা ৩টার পর শুরু হওয়া অনুষ্ঠানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখছেন।

আলোচনা সভা সঞ্চালনা করছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

প্রসঙ্গত, গত ১ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। তবে ছুটির দিন শনিবার আলোচনা সভার আয়োজন করেছে দলটি।

এস