আওয়ামী লীগ রক্তপাত ঘটিয়ে জোড় করে ক্ষমতায় থাকতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, দেশে বর্তমানে আইনের শাসন নেই, নেই কোনো মানবাধিকার। তাই দেশব্যাপী চলছে খুন,গুম ও অপহরণ।
বৃহস্পতিবার দুপুরে নরসিংদী জেলা যুবদলের নতুন কমিটির নেতৃবৃন্দদের সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রিজভী আহমেদ বলেন, বিএনপি নতুন করে সংগঠিত হচ্ছে যাতে করে বর্তমান ক্ষমতাসীন অবৈধ সরকার নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সকলের অংশ গ্রহণে নির্বাচন দিতে বাধ্য হয়   ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানে বলেছেন আওয়ামী লীগের মধ্যে কিছু জামায়াত ও বিএনপি ডুকে পড়েছে তাই দেশব্যাপী  গুম খুন হচ্ছে সাংবাদিকদের এমন প্রশ্নে জবাবে রিজভী আহমেদ বলেন, রাজনীতিতে বিভাজন থাকবে তাই বলে প্রধানমন্ত্রী গৃহস্থকে রক্ষা না করে খুনী কে রক্ষা করবেন তা জনগণ কখনো মেনে নিতে পারে না। তিনি খুনের দায় এড়াতে পারেন না।
তিনি বলেন, আপনারা জানেন শেখ হাসিনাকে মহামান্য হাইকোর্ট ম্যাড (পাগল ) বলে একটি রায় দিয়েছিলো। তাই তার অনেক কথাই দেশের জন্য কাল হয়ে দাড়ায়।
এসময় নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম সহ নরসিংদী জেলা যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, এমএইচ,২৯মে (টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]