ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি বৈঠক আহ্বান করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।
আগামী ৯ এপ্রিল বুধবার সকাল ১১টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
সোমবার দুপুরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যামকে এ তথ্য জানানো হয়েছে।
উক্ত বৈঠকে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সকল সদস্য, খুলনা বিভাগের অন্তর্গত আওয়ামী লীগের সকল জেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগের সংসদ সদস্যগণকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন মুজিবনগর দিবস উদযাপন কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নাসিম বিনীত ।
[b]ঢাকা, এমআর, ৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]