বিশিষ্ট সাংবাদিক নেতা জনাব রুহুল আমিন গাজীকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

আজ (২২ অক্টোবর) প্রদত্তা এক বিবৃতিতে তিনি বলেন, “সম্মিলিত পেশাজীবী পরিষদের আহবায়ক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সভাপতি, দৈনিক সংগ্রামের চিফ রিপোর্টার ও বিশেষ প্রতিনিধি জনাব রুহুল আমিন গাজীকে গত ২১ অক্টোবর সন্ধায় তার কর্মস্থল দৈনিক সংগ্রাম অফিস থেকে গ্রেফতার করা হয়েছে।

২০১৯ সালের ডিসেম্বর মাসে সরকার তার বিরুদ্ধে ডিজিটাল আইন ও দন্ডবিধির ১২৪-ক ধারায় মামলা দায়ের করে। উক্ত মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। তাকে হয়রানি করার হীনউদ্দেশ্যে নন এফ আই আর মামলায় প্রসিকিউশন দাখিল করে, মূল মামলায় জামিনে থাকা সত্তেও গ্রেফতার করে সরকার সংবিধান ও মৌলিক মানবাধিকার সু ̄úষ্টভাবে লংঘন করেছে।

ফ্যাসিবাদী এই সরকারের আমলে সাংবাদিকসহ কোনো মানুষই আজ নিরাপদ নয়।

আমরা জনাব রুহুল আমিন গাজীকে গ্রেফতারের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
ইতোপূর্বে দৈনিক সংগ্রামের প্রবীণ সম্পাদক, প্রথিতযশা সাংবাদিক জনাব আবুল আসাদকে গ্রেফতার করে প্রায় ১০মাস যাবত কারাগারে আটকে রাখা হয়েছে।

এছাড়াও দেশে অনেক সাংবাদিক গ্রেফতার, জুলুম-নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন এবং প্রতিনিয়ত হচ্ছেন।

অবিলম্বে জনাব রুহুল আমিন গাজীসহ গ্রেফতারকৃত সকল সংবাদিককে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”

এএস