করোনাভাইরাসের টিকা নিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

আজ (২৫ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদের মেডিক্যাল সেন্টারে করোনাভাইরাসের টিকা নেন তিনি।

গণটিকাদান কর্মসূচির অংশ হিসেবে টিকা নিলেন বিরোধীদলীয় নেতা।

ভ্যাকসিন গ্রহণ শেষে রওশন এরশাদ বলেন, ভ্যাকসিনটি সম্পূর্ণ নিরাপদ। মানুষের জীবন রক্ষার্থে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। সবার এই ভ্যাকসিন নেওয়া জরুরি।

এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের মেডিক্যাল সেন্টারের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

এমবি