শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকার দুই সিটি করপোরেশন (ডিএনসিসি-ডিএসসিসি) নির্বাচন।
এই নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মধ্যে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে নিজের ভোট দেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
আগামীকাল শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় তিনি ভোটাধিকার প্রয়োগ করবেন।
শুক্রবার (৩১ জানুয়ারি) প্রধানমন্ত্রীর প্রেসং উইংয়ের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
নির্বাচনের দিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারই প্রথম প্রথম কোনও নির্বাচন সম্পূর্ণ ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএম পদ্ধতিতে করা হচ্ছে। নির্বাচন উপলক্ষে ইতোমধ্যে কেন্দ্রগুলোয় নির্বাচনি সামগ্রী পাঠানো হয়েছে।
এবার ঢাকা উত্তর সিটিতে ৩০ লাখ ৯ হাজার এবং দক্ষিণ সিটিতে ২৪ লাখ ৫২ হাজার ভোটার রয়েছেন।
এমবি





