বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের পায়ের নিচে ভূমিকম্প সৃষ্টি হয়েছে।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে কবি নজরুলের ৩৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংসদ(জাসাস) এ আলোচনার আয়োজন করে।
রিজভী বলেন, এই সরকারের পতনের সময় এসে গেছে।তাদের পায়ের নিচে এখন ভূমিকম্প সৃষ্টি হয়েছে। তাই প্রধানমন্ত্রী বিরোধী দলের কোন কথায় সহ্য করতে পারছে না। তাদের উদ্দেশ্য হলো খুন গুমের মাধ্যমে বিরোধী দলকে নিশ্চিহৃ করা।
ঢাকা, ২৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





